1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের

প্রধানমন্ত্রীর ফোন পেলেন আবুল হাসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২
  • ১৩৬ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়েছেন আবুল হাসান রাজুকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে শতক করায় প্রধানমন্ত্রী তাকে মোবাইলফোনে শুভেচ্ছা জানান।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানান, জাতীয় দলের এই নবীন ক্রিকেটারকে অভিনন্দন জানাতে রাত সাড়ে আটটার দিকে প্রধান নির্বাচক আকরাম খানের মোবাইলে ফোন করেন প্রধানমন্ত্রী। এরপর তার সঙ্গে কথা বলেন। জাতীয় দলের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্তী।

বুধবার খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ম ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে অভিষেক টেস্টে শতক করেন পেসার আবুল হাসান। অভিষেক টেস্টে ১০ নম্বরে ব্যাট করতে নেমে শতক পাওয়া বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান তিনি।

অভিষেকে শতক পাওয়া তৃতীয় বাংলাদেশি তিনি। তার আগে আমিনুল ইসলাম বুলবুল এবং মোহাম্মদ আশরাফুল অভিষেক টেস্টে শতক হাঁকিয়েছেন।

আবুল হাসান ১০০ রান করেছেন ১০৮ বলে, ১৩টি চার ও তিনটি ছয়ের মারে। তার সঙ্গে ব্যাট করছেন সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি ৭২ রানে অপরাজিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ