1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১২
  • ১৩৯ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন এসোসিয়েশন ফর কালচার এন্ড এডুকেশন (এস্) এর একযুগ পূর্তি উপলক্ষে ‘যুগ থেকে যুগান্তরে জাগরণের গান, সৃজনশীলতা ও নিষ্ঠায় এস্ এর আহ্বান’ শীর্ষক ৩ দিনের একটি নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ উৎসব চলবে। ২১ নভেম্বর বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক।

উদ্বোধনী সন্ধ্যায় এস্ পরিবেশন করবে রাধারমন ঘোষ রচিত ও আজমল হুদা মিঠু নির্দেশিত নাটক ‘অথ স্বর্গ বিচিত্রা’, ২২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমকাল নাট্যচক্র পরিবেশন করবে বিমল বন্দ্যোপাধ্যায় রচিত ও আজমল হুদা মিঠু নির্দেশিত ‘একটি অবাস্তব গল্প’।

উৎসবের শেষ দিন ২৩ নভেম্বর ঢাকা’র মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ আশ্রয়ে ‘নিশিমন-বিসর্জন’। নিশিমন-বিসর্জন নাটকটির নব নাট্যায়ন করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন আশিক রহমান লিয়ন।

২৪ নভেম্বর সন্ধ্যায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে রাজশাহী থিয়েটার এর আয়োজনে ‘নিশিমন-বিসর্জন’ এর আরেকটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক ও রাজশাহী বিভাগীয় কমিশনার কবি আসাদ মান্নান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ