1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

সবাই সোচ্চার হলে জামায়াতকে নিষিদ্ধ করা হবে- হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

সব মানুষ সোচ্চার হলে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, “বিএনপি-জামায়াত উভয় দলই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের লক্ষে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের সরকার যথেষ্ট শক্তিশালী। অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে আমরা যুদ্ধাপরাধীদের বিচার শেষ করবো। সব মানুষ সোচ্চার হলে যুদ্ধাপরাধী জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে।”

রোববার সকালে কুষ্টিয়ার খোকসায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দেশের প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের যে অঙ্গীকার করেছিলাম, এটি তারই বাস্তবায়ন।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য সুলতানা তরুণ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ