1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

দক্ষিণ এশিয়ার অন্তত ছয়টি দেশে রোববার বিকেলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। এটি স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে আঘাত হানে।

ভূমিকম্পটি বাংলাদেশ, ভারত, নেপাল, মিয়ানমার, ভুটান এবং চীনে অনুভূত হয়। ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের উদলগুরি জেলার ঢেকিয়াজুলি এলাকায়, ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

অগভীর উৎসস্থলের কারণে ভূকম্পন কেন্দ্রস্থলে বেশ তীব্রভাবে অনুভূত হয়। আসামের রাজধানী গুয়াহাটিসহ আশপাশের এলাকায় বহু মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। গুয়াহাটির এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, “মনে হচ্ছিল এই কম্পন আর থামবেই না।” অপর একজন জানান, “এক মুহূর্ত মনে হয়েছিল আমি মারা যাচ্ছি। ভেবেছিলাম, সত্যিই ছাদটা ভেঙে পড়বে।”

আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, “আসামে একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। সকলের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ভিন্ন মাত্রার হিসাব দিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭১ এবং উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ