1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

আসছেন কেমার রোচ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ নভেম্বর, ২০১২
  • ১২৮ Time View

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট স্কোয়াড থেকে ছয়জনকে বাদ দিয়ে ১৫ জনের দল দিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

টেস্ট ম্যাচ শেষে দেশে ফিরে যাবেন শিবনারায়ন চন্দরপল, নরসিং দেওনারিন, ফিদেল এডওয়ার্ডস, কার্ক এডওয়ার্ডস, আসাদ ফুদাদিন এবং দিনেশ রামদিন। একদিনের দলে যোগদিবেন, কাইরান পোলার্ড, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ল্যান্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, ডেভন থমাস।

টেস্ট স্কোয়াডেও ছিলেন দ্রুতগতির বোলার কেমার রোচ। কিন্তু চোট পাওয়ায় তাকে রেখে আসে ওয়েস্ট ইন্ডিজ। তার জায়গায় টেস্ট স্কোয়াডে সুযোগ পান ফিদেল এডওয়ার্ডস।

২১ নভেম্বর থেকে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। প্রথম ওয়ানডে দুটিও হবে খুলনায়। ৩০ নভেম্বর প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডে ২ ডিসেম্বর। এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ৮ নভেম্বর খেলবে শেষ তিনটি ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১০ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ