1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনামঃ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল বেতন বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ-সংঘর্ষে ১০ শিল্পপুলিশসহ অর্ধশতাধিক পোশাকশ্রমিক আহত এইচএসসি : ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৯৪ শতাংশই জিপিএ ৫ গ্রাম পুলিশ মহাসমাবেশের ভেন্যু পরিবর্তন, থাকবেন প্রধানমন্ত্রী লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন: বিরোধী দলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’ দেশে পৌঁছেছে সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ চীন, যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বের বৃহত্তম লিথিয়াম খনি অস্ট্রেলিয়ায়

দুঃসংবাদ পেল পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ Time View

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তারকা উসমান দেম্বেলে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে নতুন করে চোট পেয়েছেন এই ফরাসি তারকা। এই চোটের কারণে দেড় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

পিএসজি আগেই ফ্রান্স দলের মেডিকেল টিমকে সতর্ক করেছিল দেম্বেলের শারীরিক অবস্থা নিয়ে। তবে সতর্কবার্তা সত্ত্বেও তাকে খেলানো হয়, আর সেখানেই ঘটে সর্বনাশ। তাই জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়ায় তার ওপর বিরক্ত পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপে জানিয়েছে, এবার তাকে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এই সময়ে ক্লাবটির হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করবেন তিনি।

এ সময়ে তিনি আটলান্টা ও মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ মিস করবেন। ১ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে লড়াইয়েও তার না থাকার সম্ভাবনা প্রবল। এমনকি বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দেম্বেলে না থাকার শঙ্কা আছে।

পিএসজি অবশ্য মাঠের বাইরে খারাপ সময়ই পার করছে। তাদের আরেক তারকা দিজিরে দুয়ে পায়ের সোলিয়াস পেশির চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন। ফলে একসঙ্গে দুই তারকাকে হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে ফরাসি ক্লাবটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ