1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

গুজব-গুঞ্জন নিয়ে বলার কিছু নেই : আইন উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বৈঠকের বিষয়ে আমার জানা নেই, পত্রিকায় দেখলাম। তবে গুজব-গুঞ্জন নিয়ে বলার কিছু নেই।’

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধান মাঝেমধ্যেই দেখা করেন।
রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু আছে।’

অনেকে ভাবছে কেয়ারটেকার সরকার হবে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, ‘আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।’

তিনি বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
এটা প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সে রকম নির্দেশনা দেওয়া হয়েছে। উনারা সব পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে, আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে।

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের যে অবস্থান সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে, এই লক্ষ্যকে সামনে রেখে অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।

বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছরে মাঝেমধ্যে বেশ অবনতি হয়েছে, আবার ভালো হয়েছে। একটা গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব-পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এসব অস্থিরতার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি মাঝেমধ্যে অবনতি ঘটে, সেটা যতই দুঃখজনক হোক, হতাশাজনক হোক—এটা অস্বাভাবিক বলে মনে করি না। আমরা এ রকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি, ইনশাআল্লাহ আবার ভালো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ