1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

এ মাসেই শেষ হবে ‘হরিজন’ এর শুটিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ নভেম্বর, ২০১২
  • ১৫৭ Time View

মির্জা সাখাওয়াৎ পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘হরিজন’ এর শুটিংয়ের কাজ শেষ পর্যায়ে।
২০ থেকে ২৫ নভেম্বর ছবিটির শুটিং শেষ হবে বলে পরিচালক জানান। সিনেমার প্রধান চরিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন আব্দুর রহমান কিনা এবং নবাগত অভিনেত্রী নির্জনা। আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী।

পরিচালক মির্জা সাখাওয়াৎ এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘সমাজের সুবিধা বঞ্চিত হরিজন সম্প্রদায়কে নিয়ে এ সিনেমার গল্প গড়ে উঠেছে। গত বছরের ২০ অগাস্ট সিনেমার শুটিং শুরু করেছিলাম। সময় ও যত্ন নিয়ে কাজটি করেছি। টাঙ্গাইল ও ঢাকার হরিজন পল্লীতে সিনেমার কাজ চলছে।’

আব্দুর রহমান কিনা বলেন, ‘১০ বছর ধরে টিভি নাটকে অভিনয় করছি। এবারই প্রথম কোনো সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ হলো। সিনেমার চরিত্রের প্রয়োজনে শুয়োরের পালের সঙ্গে কাজ করতে হয়েছে। আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ