1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা এইচএসসি: রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে ১৪ শতাংশ সোনার দামে বড় পতন, দুই দিনে ভরিতে কমল ৭,১১৫ টাকা ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল বোর্ডে কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২০৪ পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ শিক্ষার্থী

বাহরাইনে বাংলাদেশি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১২০ Time View

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসের বিন আবদুর রহমান আল খলিফার সঙ্গে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন তারা দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকের শুরুতে শেখ নাসের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সহযোগিতা আরো গভীর ও বিস্তৃত হওয়া উচিত, বিশেষ করে নিরাপত্তা, অভিবাসন ও মানবসম্পদ খাতে।
’

বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। দুই দেশের মধ্যে শ্রমবাজার, বিনিয়োগ ও কনস্যুলার সেবার উন্নয়নে এই বৈঠক নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা বাংলাদেশের রাষ্ট্রদূতের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ