1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা রংপুর সিটির উন্নয়নে ১ হাজার ৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘মব’ করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় আরও ২ গ্রেপ্তার ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা দশে উন্নতি কেবল পর্তুগালেরই আন্তর্জাতিক বিরতি: মেসির বিদায়, রোনালদোর নির্বাসন থেকে বাংলাদেশের দুর্দশা বাংলাদেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল টয়োটা ৬ ব্যাংকের চাকরিজীবীদের জন্য বড় সুখবর সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি আরোপ বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

ইসরায়েলের তেল শোধনাগারে ইরানি মিসাইলের আঘাত, নিহত ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৬ Time View

ইরানি হামলায় হাইফার বাজান তেল শোধনাগারে ভয়াবহ ক্ষতি হয়েছে। ইসরায়েলের এই তেল শোধনাগার প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের একটি বিদ্যুৎ ও স্টিম উৎপাদনকারী পাওয়ার স্টেশন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রতিষ্ঠানটির সব রিফাইনারি স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে।

গতকাল সোমবার বাজান গ্রুপ জানায়, হাইফা উপসাগরে অবস্থিত তাদের তেল শোধনাগারে ইরানি হামলায় তিনজন কর্মচারীও নিহত হয়েছেন। এ হামলার পর প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রাতে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এই তিন কর্মীর মৃত্যু হয় বলে জানানো হয়েছে।

এই হামলার ফলে পাওয়ার স্টেশনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিদ্যুৎ ও স্টিম উৎপাদন সম্ভব হচ্ছে না, যা রিফাইনারি পরিচালনায় অত্যাবশ্যকীয়।

বাজান গ্রুপের পক্ষ থেকে আরো বলা হয়, ‘এই হামলার কারণে শুধু প্রাতিষ্ঠানিক ক্ষয়ক্ষতিই নয়, বরং আমরা মূল্যবান প্রাণ হারিয়েছি। এটি আমাদের জন্য গভীর শোকের সময়।
’ তারা জানিয়েছে, ইসরায়েল ইলেকট্রিক কম্পানির সঙ্গে সমন্বয় করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার চেষ্টা চালাচ্ছে।

এই স্থাপনার কাছে অবস্থিত বৃহৎ তেল ট্যাংক এবং উচ্চ মাত্রার দূষণের কারণে দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা রিফাইনারিটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। ২০২২ সালে ইসরায়েল সরকার ঘোষণা দিয়েছিল, ২০৩০ সালের মধ্যে বাজান রিফাইনারি হাইফা উপসাগর এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এ বছরই বড় তেল ট্যাংক অপসারণের কাজ শুরু হওয়ার কথা ছিল।

এই হামলার পর নতুন করে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় ও আন্তর্জাতিক মহলে। উল্লেখ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান টানাপড়েনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল, যা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে।

সূত্র : রয়টার্স, টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ