1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

৭৭ ফুট সুড়ঙ্গ খুঁড়ে পালায় সুব্রত বাইনের নেতৃত্বে ১১ বন্দি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১২
  • ১২৬ Time View

বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী ও ইন্টারপোলের রেডকর্নার প্রাপ্ত আসামি সুব্রত বাইন বৃহস্পতিবার রাতে নেপালের জেলে ৭৭ ফুট লম্বা সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে বলে জানা গেছে।

নেপাল পুলিশ সুত্রে জানা গেছে, শুধু সুব্রত নন, এই সুড়ঙ্গ খুঁড়তে তাকে সাহায্যকারী আরও ১১ জন সাজাপ্রাপ্ত আসামি এদিন পালিয়ে গেছে। এর মধ্যে ৫ জন ভারতীয় ও ৬ জন নেপালী বন্দি। এদের প্রত্যেকের বিরুদ্ধেই জালনোট পাচার, ডাকাতি, চোরাচালানসহ একাধিক অভিযোগ আছে।

সুত্রটি আরও জানায়, আলি আশরফ আনসারি ওরফে সুব্রত বাইন ওই ১১ জন বন্দি ভারতের সুভাষ যাদব, সরফরাজ আলম, জাকির মিঞা, দীনেশ যাদব(বামবাম), ধীরেন্দ্র যাদব ও নেপালের রবীন যাদব, বিনায়ক যাদব, রমেশ সদা, মমতাজ আলম, ফারুক মিঞা ও দিনেশ ঝাকে নিয়ে জেলে ভেঙে পালানোর পরিকল্পনা করে। এরা জেলের ভিতরে আসবাবপত্র ও টুপি তৈরির কাজ করতো।

গত কয়েক মাস ধরেই এরা কাজের অবসরে ও রাতে সুড়ঙ্গ তৈরি করছিল।সুড়ঙ্গ খোঁড়ার জন্য ব্যবহার করা যন্ত্রপাতি একটা টেবিলের ভিতরে লুকিয়ে রাখত। আর ওই টেবিলটাকে সুড়ঙ্গের মুখে বসানো হয়েছিল যাতে বাইরে থেকে দেখা না যায়। সুড়ঙ্গে একটি মুখ ছিল জেলের ভিতরে বাশেঁর আসবার কারখানায় আর অন্য মুখটা ছিল জেলের বাইরে ধানক্ষেতে। বাশ কাটার ছুরি দিয়ে ২০ ইঞ্চি চওড়া ও ২২ ইঞ্চি উচ্চতার সুড়ঙ্গটি কাটা হয় খুব দক্ষতার সাথে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ