1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

বঙ্গজ, মিথুন ও তাল্লুর ডিভিডেন্ড ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১২
  • ১২৮ Time View

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ, বস্ত্র খাতের মিথুন নিটিং এবং তাল্লু স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠান তিনটির শেয়ার বিভাগের কর্মকর্তা ইমরান হোসেন ডিভিডেন্ড ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

খাদ্য ও আনুষঙ্গিক খাে বঙ্গজের পরিচালনা সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ স্টক, বস্ত্র খাতের মিথুন নিটিং শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক এবং বস্ত্র খাতের তাল্লু স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠান তিনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠান তিনটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ নভেম্বর।

খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৪৪ টাকা। মিথুন নিটিংয়ের সমাপ্ত অর্থবছরের আর্থিক পর্যালোচনা শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৪৫ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৬.৪৭ টাকা এবং বস্ত্র খাতের তাল্লু স্পিনিংয়ের সমাপ্ত অর্থবছরের আর্থিক পর্যালোচনা শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩.২৭ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ