1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

গেইলের মুখে টাইগারদের প্রশংসা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১২
  • ১২২ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ টাইগারদের প্রশংসা করলেন ওয়েস্ট ইন্ডিজ দলের তারকা ব্যাটসম্যান ক্রিগ গেইল। শনিবার দুপুরে মিরপুরে অনুশীলনে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ক্রিকেটের প্রশংসা করেন এই হার্ড হিটার।

‘দেশের মাটিতে বাংলাদেশ বিপজ্জনক দল। গত বছর এখানে সিরিজ জিতে ফিরলেও, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার মতো একজন অধিনায়ক তাদের রয়েছে।’ মিরপুরের একাডেমি মাঠে বসে বলেন গেইল।

তবে বাংলাদেশকে আরও অনেকদূর যেতে হবে বলে উল্লেখ করেন গত এক দশক ধরে বাংলাদেশের ক্রিকেটকে দেখা গেইল। ‘বাংলাদেশের উন্নতির বেশ কিছু জায়গা এখনো রয়েছে, পারফরম্যান্সে উত্থান-পতন রয়েছে। এর আগে এই একই পরিস্থিতিতে আমরাও ছিলাম এবং সেখান থেকে উঠে এসেছি। বাংলাদেশ দলে অনেক নতুন ও প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছে। দলে অনেক পরিবর্তন এসেছে, এটা ভালো ব্যাপার।’

স্বাগতিকদের বিপক্ষে তার লক্ষ্যের ব্যাপারে গেইল বলেন, ‘শুরুটা ভালো করতে চাই। আমাদের সামনে দীর্ঘ সিরিজ, আশা করিছ শুরুটা ভালো হবে। প্রস্তুতি ম্যাচটি খেলতে চেয়েছিলাম আমরা, দুর্ভাগ্যজনকভাবে সেটি হল না। তবে দেশে বসে টেস্ট সিরিজের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’

অনেকদিন পর টেস্ট ক্রিকেট খেলা প্রসঙ্গে গেইল বলেন, ‘এটা আমার জন্য নতুন নয়। টেস্ট থেকে ওয়ানডে খেলার সময় আমি প্রয়োজনীয় পরিবর্তনগুলো করে নেই। উইকেটে গিয়ে কিছুক্ষণ মানিয়ে নিয়ে এগিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তবে আবোর বিশ্বকাপজয়ী দল হিসেবে আমাদের কাছে সবার প্রত্যাশা অনেক। ফরমেট ভিন্ন হলেও বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ভালো করতে চাই। এটাই আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

টেস্ট র‌্যাংকিংয়ে পাচ নম্বরে উঠে আসার লক্ষ্য ঠিক করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্য অর্জনে গেইলের অবদান কী হবে জানতে চাইলে ক্যারিবীয় ওপেনার বলেন, ‘আমার কাজ হবে যে দলকে ভালো সূচনা এনে দেওয়া।’

নিজেদের অধিনায়ক ড্যারেন স্যামি সম্পর্কে গেইল বলেন, ‘গত দুই বছর ধরে সে দলকে নেতৃত্ব দিচ্ছে, এটা সহজ নয়। আমরা সিনিয়র খেলোয়াড়রা তাকে সহয়তা করছি। গত কয়েক বছরে ও অনেক উন্নতি করেছে। ব্যাটিং ও বোলিংয়েও ভালো করছে। আশা করছি ভবিষ্যতে স্যামি আরো ভালো অধিনায়ক হয়ে উঠবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ