1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

আমলা-ক্যালিসের ব্যাটিংয়ে অসহায় অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১২
  • ১৩৬ Time View

সিরিজের প্রথম টেস্টের শুরুর দিনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে দারুণ একটি দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। আলোক স্বল্পতার কারণে মাঝে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও স্বাগতিকদের মাঠে দুর্দান্ত খেলেছেন হাশিম আমলা ও জ্যাক ক্যালিস। উভয়ের অপরাজিত অর্ধশতকের ওপর ভর করে প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে দিন শেষে প্রোটিয়াসদের সংগ্রহ ২৫৫।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলের ২৯ রানের মধ্যে প্রথম উইকেট তারা। ব্যক্তিগত ১০ রানে জেমস প্যাটিনসনের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন অধিনায়ক স্মিথ।

অধিনায়কের বিদায়ের পর অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেন জুটি বাঁধেন হাশিম আমলার সঙ্গে। তাদের ব্যাটিংয়ে দ্রুতই বিপদ সামল দেয় দক্ষিণ আফ্রিকা। নাথান লিওনের বলে যখন পিটারসেন (৬৪) আউট হন তখন ভালো অবস্থায় রয়েছে প্রোটিয়াসরা। দুই উইকেটে তাদের সংগ্রহ ১১৯ রান।

তৃতীয় উইকেটে আমলার সঙ্গে যোগ দেন অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তাদের কুশলী ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেনি অসিদের গতি ঝড়। শেষপর্যন্ত ১৩৬ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করে এই জুটি। হাশিম আমলা ৯০ (*) রান করেন। আর ক্যালিসের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৪ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ