1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২
  • ২১৪ Time View

জোড়াতালির ‘এ’ দল নিয়েও দুর্বার বাংলাদেশ। ইংল্যান্ড লায়ন্সকে চতুর্থ ওয়ানডেতে হারিয়েছে ছয় উইকেটে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে সোমবার সফল হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ এ জিতে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। চট্টগ্রামের অনুষ্ঠিত তিন ম্যাচের দুটিতেই জিতেছিলো বাংলাদেশ।

বৈরি কন্ডিশনে একেবারে মন্দ খেলেনি অতিথি ইংল্যান্ড লায়ন্স। ৪৯.৪ ওভারে অল-আউটের আগে ২০৮ রান করে তারা। প্রতিপক্ষকে ওই রানে বেঁধে রাখতে কার্যকর বোলিং করেন ফরহাদ রেজা। সাত ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন জাতীয় দলের এই অলরাউন্ডার। জোসেফ রুট ৮১, জোসেফ বাটলার ৪১ ও জোনাথন বারিস্তোর ৩৫ রানে লায়ন্সের ইনিংস গড়ে উঠে।

লায়ন্সকে জবাব দিতে খুব একটা কষ্ট করতে হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। ফর্মে থাকা ওপেনার ইমরুল কায়েস ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। অনিন্দ্য ওই ইনিংসে ১৩১ বলে নয়টি চার ও তিনটি ছয়ের মারও ছিলো। যে চার ব্যাটসম্যান আউট হয়েছেন তাদের মধ্যে নাঈম ইসলাম ৪০, নাসির উদ্দিন ফারুক ২১ রান করেন। ৪৫.৩ ওভারে ২১১ রান তুলে ফেলে বাংলাদেশ।

১৮ জানুয়ারি একই ভেন্যুতে সিরিজের পঞ্চমও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড লায়ন্স। পরে ঢাকায় হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ