1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

লাওসের প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিনার বৈঠক, ভিসা নিয়ে আলোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ১০৬ Time View

লাওস ছাড়ার শেষ দিন বুধবার লাওসের প্রধানমন্ত্রী থংসিং থাম্মাভং-এর সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এদিন কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গেও যৌথ বৈঠক করেন তিনি।

বৈঠকে লাওসের ভিসার বিষয়ে দু’দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে লাওসের সামরিক স্মৃতিসৌধে (লাউদান) পুষ্পস্তবক অর্পণ করে ভিয়েতনাম যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রসঙ্গত: ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র লাওসে আক্রমণ চালায়। এসময় লাওসের সামরিক-বেসামরিক অনেক লোক মারা যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে পৌঁছুলে লাওসের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান কর্মকর্তা ও ভারতে নিযুক্ত লাওসের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। লাওসের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। লাওসের প্রধানমন্ত্রীও এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রথমে বাংলাদেশ ও পরে লাওসের জাতীয় সঙ্গীতের সুর বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রী গার্ড অব অনার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাওসের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হয়। এখানে লাওসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠক শেষে বাংলাদেশ ও লাওসের মধ্যে ভিসা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। দু’দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও লাওসের পক্ষে সে দেশের পররাষ্ট্র বিষয়ক উপ-প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাওসের রাষ্ট্রপতির প্রাসাদে নিয়ে যাওয়া হয়।

ছয়দিনের ভিয়েতনাম ও লাওস সফর শেষে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার হ্যানয়ে যান এবং সেখান থেকে রোববার লাওসের রাজধানী ভিয়েনতিয়েন-এ আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ