1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

তিন মাস পর ভারতে মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ Time View

গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। কথা ছিল বাংলাদেশে মুক্তির দিনেই এটি ভারতেও মুক্তি পাবে। কিন্তু কয়েক দফা তারিখ বদল হয়। অবশেষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের এই ছবিটি।

বাংলাদেশে মুক্তির তিন মাস পর ভারতে ২৮ ফেব্রুয়ারি মুক্তি দেওয়া হবে শাকিবের দরদ। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে আরো লেখা হয়, ‘খেলায় আজ শুধুই ভাব, হবে না কোনো আড়ি, দরদ নিয়ে শাকিব খান, আসছে ২৮ ফেব্রুয়ারি।’ তবে শুধু পশ্চিমবঙ্গ, নাকি ভারতের অন্য রাজ্যে মুক্তি পাবে ‘দরদ’— জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো-থ্রিলার ঘরানার সিনেমাটির পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন মামুন। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।

শাকিব খান ছাড়া সিনেমায় আরো অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব ও রাজেশ শর্মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ