1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

নিলমের প্রভাবে আজ ও কাল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১০৭ Time View

ঘূর্ণিঝড় নিলমের প্রভাবে দেশে আরো আজ ও কাল হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে তা জানানো হয়।

রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিল ১৭ মিলিমিটার এবং রাজশাহীতে ৩৫ মিলিমিটার। খুলনা ও বরিশাল বিভাগেও হালকা বৃষ্টিপাত হয়েছে।

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে।

আবহাওয়া কর্মকর্তারা বলেন, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হলেই শীত চলে আসবে। মাসের শেষের দিকেই মৌসুমী বায়ুর প্রভাব কমে গিয়ে বাতাস চলতে পারে উত্তর দিক থেকে। এই বাতাসই হিমালয় পাড়ি দিয়ে শীত নিয়ে আসবে সুদূর সাইবেরিয়া থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ