1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসী বাংলাদেশিদের

সুস্থ হয়েই গানের রেকর্ডিংয়ে সাবিনা ইয়াসমিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ Time View

বেশ লম্বা এক বিরতির পর কিছুদিন আগে মঞ্চে ফিরেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে তার সে অর্থে ফেরাটা সুখকর ছিল না। গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। এরপর দ্রুত গায়িকাকে নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে।

সেখানে চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পর আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আবার হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে ফেরেন বাসায়। চিকিৎসকরা তাকে পরামর্শ দেন বিশ্রামে থাকার।

এখন কিছুটা সুস্থ আছেন গানের পাখি। তবে সুস্থ হতেই অংশ নিলেন গানের রেকর্ডিংয়ে। কণ্ঠে তুললেন দেশের গান। বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় নতুন এই গানটির সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন।
সাবিনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরো ১০ জন শিল্পী। তাদের মধ্যে একজন আতিয়া আনিসা।

গতকাল সোমবার সাবিনা ইয়াসমিনের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে আনিসা লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।’

তিনি আরো বলেন, ‘এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে আরো অনুপ্রাণিত করেছে।
স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা- এ অভিজ্ঞতা কখনো ভুলব না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী। প্রায় সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ