1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

ভারতের টেস্ট দলে যুবরাজ-হরভজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১২৪ Time View

ক্যান্সারের সঙ্গে কঠিন যুদ্ধ জয়ী হয়ে আগেই ফিরেছিলেন টি-টোয়েন্টি দলে। এবার এক বছর পর টেস্ট দলেও ফিরলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। একই সঙ্গে টেস্ট দলে ডাক পেয়েছেন সদ্য বি গ্রেডে অবনমিত ক্রিকেটার হরভজন সিংও।

আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের ১৫ সদদ্যের দলে জায়গা হয় নি সুরেশ রায়নার। তবে তিনজন ওপেনার থাকা সত্ত্বেও মুরালি বিজয়কে দলে রেখেছেন নির্বাচকরা।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন প্রধান নির্বাচক সন্দীপ পাতিলের এটাই ছিল প্রথম নির্বাচনী বৈঠক। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উপস্থিতিতে মুম্বাইয়ে সোমবার প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করে বিসিসিআই নির্বাচকমন্ডলী।

গত বছরের নভেম্বরে মুম্বাইয়ে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন যুবরাজ। এরপর মরণঘাতী ক্যান্সারের সঙ্গে কঠিন যুদ্ধে জয়ী হয়ে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দলে ফেরেন। টি-টোয়েন্টিতে নিজের প্রত্যাবর্তনের যথার্থতা প্রমাণ করে টেস্ট দলে ফেরার প্রবল ইচ্ছায় কঠোর পরিশ্রমে নিজেকে প্রস্তুত করেন যুবরাজ।

গতমাসে দুলীপ ট্রফিতে দ্বি-শতক হাঁকানোর পর ভারত ‘এ’ দলের হয়ে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চমৎকার অলরাউন্ড পারফরমেন্স দেখান যুবরাজ। আর ঠিক এই কারণেই ধোনির পছন্দের তালিকায় না থাকলেও, টেস্ট দলে যুবরাজের ফেরানোটা আটকাতে পারে নি কেউই।

ভারত টেস্ট স্কোয়াড :

গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারা, এমএস ধোনী (অধিনায়ক/উইকেরক্ষক), মুরালি বিজয়, আজিঙ্কা রাহানে, আর অশ্বিন, উমেশ যাদব, প্রজ্ঞান ওঝা, হরভজন সিং, ইশান্ত শর্মা ও জহির খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ