1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ড. হাসান জামানকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নিয়োগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১১৫ Time View

অর্থনীতিবিদ ড. হাসান জামান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের  বোর্ডসভার সাম্প্রতিক এক সিদ্ধান্তের ভিত্তিতে এ নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাসান জামান ২০১১ সালের আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করে আসছিলেন।  ইতিপূর্বে তিনি ১৩ বছর বিশ্বব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি কেন্দ্রীয় ব্যাংকের সদ্য বিদায়ী প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা মুজেরির স্থলাভিসিক্ত হলেন।
ড. মুজেরি বর্তমানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন।

ড. জামান চাকরি জীবনের প্রথম দিকে বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাকেও কাজ করেছেন।

তিনি লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং ইউনিভার্সিটি অব সাসেঙ থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেছেন। তার অনেকগুলো গবেষণামূলক নিবন্ধ আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ