1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেলো দুই পক্ষ, সোমবার ফের অবস্থান নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছি ডিউকস বাদ, পাকিস্তানের ক্রিকেটে ফিরছে কোকাবুরা বল ২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই

হোয়াইট হাউসে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৪ Time View

প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হোয়াইট হাউসে অবস্থানকালে তাকে গ্রেপ্তারের দাবি জানান ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা।

ফিলিস্তিনি যুব আন্দোলনের নেত্রী লায়লা খলিল আল জাজিরাকে বলেছেন, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানান। মার্কিন প্রশাসনকে আইসিসির (আন্তর্জাতিক অপরাধ আদালত) গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলা এবং যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেপ্তার করার দাবি জানান।

তিনি বলেন, আমরা ফিলিস্তিনের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছি। হোয়াইট হাউসে যেই থাকুক না কেন, আমরা ঠিক একই জিনিসের জন্য লড়াই করছি এবং কবর।

গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকার বিষয়ে তিনি বলেন, এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র বা মার্কিন প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে ফিলিস্তিনের জনগণ এবং বিদেশে যারা ফিলিস্তিনিদের জন্য লড়াই করছে তাদের শক্তি এবং স্থিতিস্থাপকতার কারণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ