1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

এশিয়ার সেরা পাঁচে অনুপম খের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১২
  • ১২৬ Time View

 

হলিউড রিপোর্টার নামক আন্তর্জাতিক ম্যাগাজিন গতকাল এশিয়ার সেরা পাঁচজন অভিনেতার তালিকা প্রকাশ করেছে।  তালিকায় অনুপম খের সেরা পাঁচ জনের মধ্যে একজন নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও তালিকায় রয়েছেন লি বিংবিং (চিন), লি বাং-হান (দক্ষিণ কোরিয়া), ইকো উয়াইস (তাইল্যান্ড) ও আরোন কোক (হংকং)।

১৯৮২ সালে হিন্দি ছবি ‘আগাম’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অনুপম খের। ১৯৮৪ সালে ‘সারাংশ’ তাঁর জীবনের সেরা ছবিগুলির একটি। মাত্র ২৮ বছর বয়সে পুত্রশোকে কাতর অবসর প্রাপ্ত বাবার চরিত্রে অভিনয় করেন অনুপম। এরপর ৩ দশক ধরে ‘ড্যাডি’, দজনমদ, ‘ম্যায়নে গান্ধী কো নহি মারা’, ‘করমা’, ‘ডর’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘বীর-জারাদ’ মতো অসংখ্য হিন্দি ছবিতে অনবদ্য অভিনয় করেছেন অনুপম।

শুধু বলিউডেই নয়। ডেভিড ও. রাসেল পরিচালিত হলিউড ছবি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ছবিতে সাইকিয়াট্রিস্টের চরিত্রে সহ অভিনেতার ভূমিকায় অসাধারণ অভিনয় করেন অনুপম। এখনও পর্যন্ত ২টি জাতীয় পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অনুপম খের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ