1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পণ্যের দাম বাড়ার পেছনে চাঁদাবাজি অন্যতম কারণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭ Time View
রমজানে যাতে দ্রব্যমূল্য না বাড়ে এ বিষয়ে সরকার সজাগ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘চাঁদাবাজি দাম বাড়ার পেছনে অন্যতম কারণ। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।’

আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

উপদেষ্টা বলেন, ‘কৃষি খাতে বাস্তবমুখী ও প্রায়োগিক গবেষণা বাড়াতে হবে। কৃষি খাতে দক্ষ মানবসম্পদ গড়ার ক্ষেত্রকে আরো সম্প্রসারিত করতে হবে। এ কাজে কৃষি গবেষণা কাউন্সিলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।’

তিনি বলেন, ‘সব গবেষণার ফলাফল কৃষকের কাছে পৌঁছলে কৃষক উপকৃত হবে।

কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। বিদেশ থেকে আমদানি বন্ধ করতে হবে।’ 

সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হ্রাস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘প্রয়োজনের অধিক সার ব্যবহার জমির উর্বরতা হ্রাস করছে। সারের ভর্তুকিতে সরকারেরও প্রচুর অর্থের জোগান দিতে হয়।

’ 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা কৃষির সাফল্যের কথা তুলে ধরে বলেন, ‘দেশে খাদ্যশস্য উৎপাদন ভালো হয়েছে। বোরো মৌসুমে ফলন আশানুরূপ হলে চালের সংকট হবে না। আলু ও পেঁয়াজেরও ভালো ফলন হয়েছে, দামও হ্রাস পেয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘কৃষকদের চাষাবাদ টেকসই করতে সার, বীজ, চাষ উপযুক্ততা, ফসল বহুমুখীকরণসহ যাবতীয় তথ্য সম্বলিত অ্যাপস ‘খামারি’ চালু করা হচ্ছে। শিগগিরই সবজি ও ফল সংরক্ষণের জন্য ছোট ছোট সংরক্ষণাগার স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ