1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

সৌদি, ওমান ও কাতার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১ Time View

সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। এই কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে সৌদি সফর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। সফরকালে উপদেষ্টা সৌদি আরব, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার সকালে বৈঠক ও সফরের নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা লেখেন, সৌদি আরবে আমার এবারের সফর ছিল সরকারি, সেখানে কিছু ভালো খবর পেয়েছি। রিয়াদে আমার সঙ্গে সৌদি আরবের মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদ্বয়ের বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছে।

তিনি লেখেন, সৌদি আরব সেখানে আকামাবিহীন থাকা বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়-দায়িত্ব আরো কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে।
চাকরির চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে। পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবে বলেছে।

আসিফ নজরুল আরো লেখেন, ওমান সেখানকার সব বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবে বলেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত সব প্রতিশ্রুতিই আন্তরিক মনে হয়েছে। আমরা বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলোআপ করব। প্রবাসে কেউ কেউ আমার কাছে বিমানভাড়া নিয়ে অভিযোগ করেছেন। এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না, তবু আমি বিমান কর্তৃপক্ষের সঙ্গে দু-এক দিনের মধ্যে বসবো।

তিনি লেখেন, সবশেষে, আপনাদের বহু মানুষের কাছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছি।
তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে আমারও ভালো লেগেছে। দুদিনে চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা আমার সঙ্গে সৌদি আরবের বড় বড় প্রায় ২০টি চাকরিদাতা কম্পানি ও প্রবাসে বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে দুটি মিটিংয়ের ব্যবস্থা করেছে। এগুলো নিয়ে পরে লিখব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ