1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বেহাল সড়ক: সওজ প্রকৌশলীকে শোকজ মন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ নভেম্বর, ২০১২
  • ১০৯ Time View

রোববার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের কর্তব্যে অবহেলার দায়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মো.কামরুল আহসানকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন। সকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কেরানীরহাট থেকে লোহাগাড়া অংশ পরিদর্শনকালে সড়কের বেহাল অবস্থা দেখে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে এ নির্দেশ দেন মন্ত্রী।
সড়কের বেহাল দশা দেখে ক্ষুব্ধ মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্থ অংশের কাজ শেষ করারও নির্দেশ দেন। যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো.আবু নাছের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যোগাযোগমন্ত্রী বান্দরবান সফর শেষে রোববার সড়ক পথে কক্সবাজার টেকনাফ যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তার বেহাল দশা দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহমেদ শিবিব সহ সওজ এর চট্টগ্রাম, বান্দরবান, দোহাজারী ও কক্সবাজার জোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ