1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

কিয়ানা-ডটিন ঝড়ে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ Time View

সেন্ট কিটসে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে বাংলাদেশ। ১০৬ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয় মেয়েরা।

ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় আজ ভোরে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২০১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে মাত্র ৯৫ রান তুলেছে বাংলাদেশ।

মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের ২০০ ছাড়ানো ইনিংস এটাই প্রথম। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ছিল ১৮৯ রান, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে যা করেছিল অস্ট্রেলিয়া। রানের হিসেবে এটি দ্বিতীয় বড় হার। ২০২২ সালে নিউজিল্যান্ড সফরে প্রথম ম্যাচে ১৩২ রানে হেরেছিল বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার কিয়ানা জোসেফ। ৩৬ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেছেন কিয়ানা। অধিনায়ক হেইলি ম্যাথুসকে (১৮ বলে ২৭) উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৫৩ রান যোগ করেন কিয়ানা। ৭০ রানে ওয়ানডাউন ব্যাটার শেমাইনে ক্যাম্পবেলের (১০ বলে ১১) বিদায়ের পর ডিয়ান্ড্রা ডটিনকে নিয়ে তৃতীয় উইকেটে ২৭ বলে ৬৩ রান যোগ করেন কিয়ানা।
আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন আজ ২০ বলে ৪৯ রান করার পথে মারেন ৫টি ছক্কা।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশের হয়ে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান করেছেন শারমিন আক্তার।

সিরিজের শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ সময় শনিবার সকালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ