1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন সামনে তেলসহ জিনিসপত্রের দাম বেড়ে যাবে : এলজিআরডি মন্ত্রী ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান ৬ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতা নয়: ইরান বিশ্ব অর্থনীতি বড় হুমকির মুখে: আইইএ প্রধান মেধা ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেবে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী লেভেলক্রসিংয়ে অটোমেটিক গেট নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

সুন্দরী হতে ঠোঁট-নাকের সার্জারি অপমানজনক নয় : শ্রীদেবীকন্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৫৯ Time View

মা ও বোনের পথ ধরে এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন শ্রীদেবীকন্যা খুশি কাপুর। মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘লাভিয়াপা’। এখন জোর কদমে চলছে প্রচার। সিনেমাটির প্রচারণামূলক এক সাক্ষাৎকারে কসমেটিক সার্জারি প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি।

সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা কার্লি টেলসের একটি প্রমো ভিডিওতে নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা গেছে তাকে। সেখানে নোস জব ও লিপ ফিলার নিয়ে নিজের স্বীকারোক্তি প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় না এটা এত বড় ব্যাপার। আর আমার কাছে প্লাস্টিক সার্জারি শব্দটা আর পাঁচটা শব্দের মতো। এই বিষয়টা অনেকেই মনে করেন সবচেয়ে বড় অপমানের বিষয়।
কিন্তু আমার তা মনে হয় না।’

তিনি আরো বলেন, ‘আমি ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই লোকজন আমি কেমন এবং আমি কে, সে সম্পর্কে একটা ধারণা করে রেখেছিলেন। এর বেশির ভাগই ছিল নেতিবাচক।’

প্রমোর একটি অংশে খুশিকে তার বাড়ির সুইমিংপুল দেখাতে দেখা গেছে।
সেটি চারদিক থেকে ঘেরা ছিল। পুল কেন এমনভাবে ঘেরা, সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমাদের অনেক কুকুর আছে, মোট পাঁচটা। যখনই ওরা এখানে বেরিয়ে আসে, তখন এসেই প্রথমে পুলে ঝাঁপিয়ে পড়ে। তাই এই ব্যবস্থা।’

তা ছাড়া খুশি তার ছোটবেলা সম্পর্কেও নানা কথা শেয়ার করেছেন।
জানিয়েছেন যে তিনি ছোটবেলায় খুব অ্যাটেনশন সিকার ছিলেন। তখন তিনি সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইতেন।

উল্লেখ্য, খুশি কাপুর প্রয়াত শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় জগতে পা রাখেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ