1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাপি ঋণ থেকে সাইবার ঝুঁকি, নিরাপত্তা জোরদারে ১২৭৬ কোটি টাকার উদ্যোগ সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার অপ্রত্যাশিত রেকর্ড গড়ে হারল বাংলাদেশ ‘বড় নেতারা আরামে বিদেশে ঘুরছেন, বিচার হলে আপনার পরিবারই সাফার করবে’ আবারও এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ব্যাংক এমডিদের মূল্যায়নে স্কোরিং পদ্ধতি, ৬ মাস পরপর প্রতিবেদন হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের স্থানান্তরে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর-জর্দানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯৬ Time View

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পরিষ্কার করতে ফিলিস্তিনিদের অন্যত্র সরাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য জর্দান ও মিসরকে আরো বেশি ফিলিস্তিনি নেওয়ার প্রস্তাব দেন। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিসর, জর্দান এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মিসরীয় সরকার ‘ফিলিস্তিনি জনগণের নিজেদের ভূমিতে রয়ে যাওয়ার দাবি, তাদের ন্যায্য অধিকার রক্ষার এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান’ সমর্থন করে।
মিসরের জনমত ফিলিস্তিনিদের মিসরে পুনর্বাসন করার বিরুদ্ধে।

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসি সম্প্রতি সামরিক অফিসারদের এক সমাবশে বলেন, কিছু ফিলিস্তিনিকে সিনাইয়ে পুনর্বাসন করা সহজ হবে, কিন্তু সমস্যা হবে মিসরে কাউকে এই প্রস্তাব গ্রহণ করাতে।

অপরদিকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ‘ফিলিস্তিন হচ্ছে ফিলিস্তিনিদের জন্য এবং জর্দান হচ্ছে জর্দানিদের জন্য। ফিলিস্তিনি সমস্যার সমাধান হবে ফিলিস্তিনের মাটিতে, যা প্রকাশ করা হয়েছে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের মাধ্যমে।

দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি বাহিনী ভূখণ্ডটির ৪৭ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে; এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে এখন সেখানে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। চলতি বছরের ১৯ জানুয়ারি কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ