1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

সাকিবকে ছাড়িয়ে বিপিএলে তাসকিনের রেকর্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ তম আসরে এরই মধ্যে ২৪ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে গড়লেন তিনি। ছাড়িয়ে গেলেন ২৩ উইকেট নেওয়া সাকিব আল হাসানকে।

এতদিন এক আসরে সর্বোচ্চ ২৩ উইকেট শিকার ছিল সাকিব আল হাসানের।
২০১৯ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে ১৫ ম্যাচে এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। গতকাল রাইডার্সের বিপক্ষে মাঠে নামার আগে ২২ উইকেট শিকার করে ক্যারিবিয়ান বোলার কেভন কুপারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন তাসকিন। কুপার ২০১৬ সালে চিটাগাং কিংসের হয়ে মাত্র ৯ ম্যাচ খেলে এই পরিমাণ উইকেট নিয়েছিলেন। মিরপুরে গতকাল টেইলরকে আউট করে তাসকিন ছুঁয়ে ফেলেন সাকিবকে।
পরে রাকিবুল হাসানকে এলবিডব্লু করে ছাড়িয়ে যান তাকে।

প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেট নিয়ে শুরু করা তাসকিনের চলমান বিপিএলে ১৯ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট নেওয়ার নজিরও আছে। মাঝে একটু উইকেট খরা থাকলে সবশেষ টানা চার ম্যাচে আবার উইকেট নিয়েছেন দুটি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ