1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

এবার ৪ ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে হামাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২১৫ Time View

গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে শনিবার মুক্তির জন্য চার জিম্মির নাম ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরা সবাই ইসরায়েলি সেনা। তবে এদের মধ্যে নেই আরবেল ইহুদ, দ্বিতীয় দফায় যার মুক্তির প্রত্যাশা করেছিল ইসরায়েল।

যারা মুক্তি পেতে যাচ্ছেন তারা হলেন— করিনা আরিভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নামা লেভি (২০) ও লিরি আলবাগ (১৯)।
ইসরায়েলে আটক ১৮০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে। খবর বিবিসির।

গত বুধবার একাধিক হিব্রু মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল হামাসকে জানিয়ে দিয়েছে যে তারা এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকা থেকে যে চার জিম্মিকে মুক্তি দেবে, তাদের মধ্যে যেন আরবেল ইহুদ থাকে। একজন বেসামরিক নারী হিসেবে পরবর্তী ব্যাচে তার মুক্ত হওয়া উচিত।

এর আগে গত রবিবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে এ ধরনের দ্বিতীয় বিনিময়। চুক্তির অধীনে, প্রথমে নারী বেসামরিক নাগরিক, তারপর নারী সৈন্য, তারপর বয়স্ক এবং তারপর যারা অত্যন্ত অসুস্থ বলে মনে করা হবে, তাদের মুক্তি দেওয়ার কথা।

গত ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। চুক্তি অনুযায়ী, প্রথম দফায় ওই দিন তিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস।
বিপরীতে ৯০ ফিলিস্তিনি বন্দি মুক্তি দেয় ইসরায়েল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ