1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভাইরাল ভিডিওর জেরে নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রেপ্তার মক্কা অঞ্চলে ফতোয়া প্রদানের দায়িত্ব পেলেন শায়খ ড. বান্দার বালিলাহ হজযাত্রীদের সেবায় বৈদ্যুতিক বাস চালু করল সৌদি পে স্কেলের জন্য অর্থের যোগান হয়েছে: অর্থ উপদেষ্টা মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি

ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন ড. ইউনূস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৩৪ Time View

সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে একটি ঐকমত্য গঠন কমিশন করার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিজেই ওই কমিশনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।

রবিবার (১৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই-আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাবলির বর্ণনা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এ সময় অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

তিনি জানান, সময়টি আবেগপ্রবণ ছিল। বাংলাদেশের জনগণকে ‘অত্যন্ত উদার ও অতিথিপরায়ণ’ এবং দেশে তার চার বছরের সময়কালকে ‘চমৎকার’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে এই যাত্রায় আছি।’

ড. মুহাম্মদ ইউনূস এ বছরের আগস্ট মাসে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য নারদিয়া সিম্পসনকে আমন্ত্রণ জানান।

সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ