1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায়, চেষ্টা করব : ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৬০ Time View

বিএনপি থেকে ঋণখেলাপিরা যেন মনোনয়ন না পায়, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব নয় জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবে ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পান, সে বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, যারা আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি।

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন, সবাই সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, তবে এটা রাজনৈতিক কাঠামোতে আনতে না পারলে তা বাস্তবে সম্ভব হবে না। ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই।

দ্রুত নির্বাচন দাবিকে রাজনৈতিক কৌশল মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ