1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রামগড় স্থলবন্দর নিয়ে কমিটি গঠন করা হবে : উপদেষ্টা সাখাওয়াত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৬০ Time View

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে স্থলবন্দর পরিদর্শনকালে রামগড় ইমিগ্রেশন ভবন, মৈত্রী সেতুসহ স্থলবন্দরের নির্মাণাধীন বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে সাখাওয়াত হোসেন বলেন, রামগড় স্থলবন্দর থেকে বাংলাদেশ কতটা লাভবান হবে তা দেখার বিষয় রয়েছে। এজন্য স্থলবন্দরের সুবিধা অসুবিধা খতিয়ে দেখে করণীয় নিরূপণে একটি কমিটি গঠন হবে।
কমিটির সিদ্ধান্তে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি বলেন, ভারত চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় বন্দরের মাধ্যমে ভারতের সাব্রুম হয়ে সেভেন সিস্টারে পণ্য পরিবহন করার উদ্দেশ্যে মূলত: এ বন্দর নির্মাণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় বন্দর ব্যবহার করে যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ্রহণ করা হবে।

এসময় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, বিজিবির গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এসএম আবুল এহসান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার আরেফিন জুয়েল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ