1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বোর্ডার-গাভাস্কার ট্রফি হারলেও ভারতের লড়াইয়ের প্রশংসা বুমরাহর

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮২ Time View

ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফি হারিয়েছে অস্ট্রেলিয়ার কাছে। ৩-১ ব্যবধানে সিরিজ হারলেও ভারত যতটুকু প্রতিদ্বন্ধিতা করেছে সেটা যশপ্রীত বুমরাহর কল্যানে। ৩২টি উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা ক্রিকেটার। তার নেতৃত্বেই পার্থে জিতে এগিয়ে গিয়েছিল ভারত।
তাই সিরিজসেরা হয়েও হতাশ ভারতের এই পেসার।

চোটের কারণে বুমরাই বোলিং করতে পারেননি। আজ সকালে ব্যাটিংয়ে নামলেও পরে ফিল্ডিংয়ের সময় মাঠেই নামেননি। শেষ টেস্টে প্রয়োজনের সময় বোলিং করতে না পেরে তাই ম্যাচের পর বুমরাহর গলায় হতাশার সুর।
বুমরাহ বললেন, ‘খুব হতাশ লাগছে। কিন্তু কোনো কোনো সময় শরীরের কথা ভাবতেই হয়। শরীরের বিরুদ্ধে লড়াই করা যায় না। ইচ্ছা না থাকলেও তাই মেনে নিতে হয়।
পুরো সিরিজে বোলিং খুব উপভোগ করেছি। আজ বল করতে পারলে ভাল লাগত। কিন্তু প্রথম ইনিংসের পর থেকে একটা অস্বস্তি হচ্ছিল। সকালেও কথা বলি সংশ্লিষ্টদের সঙ্গে। সতীর্থদের উপর অবশ্য ভরসা ছিল।
প্রথম ইনিংসে আমাদের অন্য বোলারেরাও বেশ ভাল বল করেছে।’

সিরিজ হাতছাড়া হলেও , পুরো সিরিজে দুই দলের দারুণ লড়াই হয়েছে বলে মনে করেন বুমরাহ। তিনি বলেছেন, ‘সিরিজে ভালই লড়াই হয়েছে। শেষদিনেও আমরা লড়াইয়ে ছিলাম। এই সিরিজে অনেক কিছু শিখেছি আমরা। আমাদের দলে এ বার অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। যারা প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলল। এই সিরিজ ওদের ভবিষ্যতে সাহায্য করবে। এই অভিজ্ঞতা আগামী দিনে ওদের আরো শক্তিশালী করবে।’

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের প্রাপ্তির প্রশ্নে বুমরাহ বলেছেন, ‘এখানে যা শিখলাম, তা আগামী দিনে কাজে লাগাতে হবে আমাদের। ক্রিকেট যেমন শেখার, তেমনই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও। সব মিলিয়ে একটা দারুণ সিরিজ হলো। যোগ্য দল হিসেবে জিতেছে অস্ট্রেলিয়া। ওদের অভিনন্দন।’

তিনি আরো বলেছেন, ‘আমরা নিজেদের ভুল, দুর্বলতা নিয়ে আলোচনা করব। থেমে থাকার সুযোগ নেই। এখান থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ