1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

গুচ্ছেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ Time View

শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এ বছরও গুচ্ছেই থাকছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

শুক্রবার (৩ জানুয়ারি) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য হায়দার আলী। তিনি জানান, আমরা তিনটি শর্ত দিয়েছি। শর্তগুলো হলো, একাধিকবার মাইগ্রেশন বন্ধ, দ্রুত সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করা এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়া বন্ধ করতে হবে।

উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে গুচ্ছে থাকার কথা বলা হয়েছে। এইবার গুচ্ছতেই থাকতে হচ্ছে সম্ভবত। তবে গুচ্ছের কিছু সমস্যা আছে, সেগুলো যেন না থাকে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, গুচ্ছ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তটি একাডেমিক কাউন্সিলে নেওয়া হয়েছিল।
তাই থাকার বিষয়েও একাডেমিক কাউন্সিলে আলোচনা করে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গুচ্ছে থাকা, না থাকা নিয়ে একাধিকবার সিদ্ধান্তের পর সর্বশেষ ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ