1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী ২০২৭ সালের মধ্যে ইউএস-বাংলার বহরে আসছে বোয়িংয়ের ২১টি নতুন উড়োজাহাজ স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জামায়াতের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোর থেকে গ্রেফতার ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ Time View


ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৪ (বাসস): পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য তরুণদের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। প্রকৃতি কেন্দ্রিক টেকসই উন্নয়নে তরুণদের নেতৃত্ব দিতে হবে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে “এনভায়রনমেন্ট ও ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড-২০২৪” অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, উন্নয়ন মডেলে পরিবর্তন আনতে হবে। প্রকৃতি সংরক্ষণে লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে।

তিনি বলেন, পরিবেশ আমাদের জীবনের অংশ। এটি নিঃশ্বাস নেয়ার বাতাসের মতোই গুরুত্বপূর্ণ। তরুণদের পরিবেশবান্ধব ডিজাইন ও বিদ্যুৎ সাশ্রয়ে কাজ করতে হবে। কম খরচে কিভাবে পরিবেশের উন্নয়ন করা যায় তা নিয়ে ভাবতে হবে।

অনুষ্ঠানে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশ ও জলবায়ু সহনশীল উদ্ভাবনের জন্য পুরস্কৃত করা হয়। পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও গবেষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ