1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ চাকরির সুযোগ সিটি ব্যাংকে, নেই কোন বয়সসীমা খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত চাঁদ উদ্যানে জমি দখল চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫

অবাক পৃথিবীতে অবাক কান্ড ! হাতির মুখে মানুষের ভাষা !!

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ নভেম্বর, ২০১২
  • ১৬০ Time View

দক্ষিণ কোরিয়ার এভারল্যান্ড চিড়িয়াখানার ‘কোশিক’ নামের একটি হাতি কোরীয় ভাষা শিখেছে। মানুষের মতো কোরীয় ভাষায় কোশিক যেসব শব্দ উচ্চারণ করে, তা স্থানীয় ভাষা জানা লোকেরা সহজেই বুঝতে পারে। সম্প্রতি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
হাতি কীভাবে মানুষের ভাষা নকল করা শিখেছে—এ বিষয়ে পরিষ্কার কোনো তথ্য গবেষকেরা জানাতে পারেননি।
এ ব্যাপারে ‘কারেন্ট বায়োলজি’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে গবেষক অ্যাঞ্জেলা স্টিগার ও টেকামসে ফিচ জানান, ছোটবেলা থেকে চিড়িয়াখানায় মানুষের কাছাকাছি থেকে মানুষের ভাষা রপ্ত করেছে কোশিক। সামাজিক আচরণ শেখার মতো গুরুত্বপূর্ণ সময়ে মানুষের সাহচর্য পেয়েছে কোশিক। এতে মানুষের ভাষা আয়ত্তে এসেছে তার।
গবেষকেরা জানান, কোশিক মুখ ও
শুঁড়ের ব্যবহার করে পাঁচটি কোরীয় শব্দ উচ্চারণ করতে পারে। শব্দগুলো হচ্ছে, ‘হ্যালো’, ‘বসুন’, ‘না’, ‘শুয়ে পড়ুন’ ও ‘ভালো’। এসব শব্দ উচ্চারণ করতে সক্ষম হলেও এর অর্থ কোশিকের বোধগম্য কি না, তা এখনো গবেষকেরা বের করতে পারেননি।
কোশিকের ভাষা শেখা প্রসঙ্গে গবেষক স্টিগার জানান, মানুষের সঙ্গে সামাজিক বন্ধন দৃঢ় করতে মানুষের ভাষা রপ্ত করেছে কৌশিক। ভাষা শেখার এ বৈশিষ্ট্য প্রাণিজগতের বিভিন্ন প্রজাতির মধ্যে লক্ষ করা যায়।
হাতি ট্রাকের ইঞ্জিনের শব্দ অনুকরণ করে শব্দ করতে পারে, কাজাখস্তানের চিড়িয়াখানার হাতি রুশ ও কাজাখ শব্দ উচ্চারণ করতে পারে—এমন তথ্য এর আগেও শোনা গিয়েছিল। কিন্তু কোনো ক্ষেত্রেই পরীক্ষা করে তা দেখা হয়নি। কোশিকের ক্ষেত্রে প্রথমবার কথা বলতে পারার বৈশিষ্ট্য রয়েছে বলে প্রমাণ পেলেন গবেষকেরা।
কয়েক বছর আগে থেকে কোরীয় ভাষায় কথা বলে চিড়িয়াখানার দর্শকদের নজর কাড়তে শুরু করে কোশিক। কোশিককে পরীক্ষার জন্য স্থানীয় কোরিয়ান ভাষা জানা ব্যক্তিদের তার উচ্চারিত শব্দগুলো লিখে রাখতে বলেছিলেন গবেষকেরা। এতে, দেখা গেছে পাঁচটি কোরীয় শব্দ জানে কোশিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ