1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না : আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View


ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (বাসস) : অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কোন ধরনের ‘মব জাস্টিস’ বা বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়ে বলেছেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সরকার তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে এবং বিচার নিশ্চিত করবে।
বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘স্পষ্টভাবে বলতে চাই কোন রকম মব জাস্টিস, আইন নিজের হাতে আইন তুলে নেওয়া, গণপিটুনি বা বিচার বহির্ভূত-হত্যাকাণ্ড কোনোভাবে গ্রহণ করা হবে না। এগুলো যদি ঘটে আপনাদের নিশ্চিত করতে পারি সরকার তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে এবং বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।’
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের লক্ষ্যে গঠিত ৬ সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা একথা বলেন।
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনা ইঙ্গিত করে আসিফ নজরুল বলেন, যে মব জাস্টিসের ঘটনা দেখেছি, তা আমাদের সবাইকে মর্মাহত করেছে। কষ্ট দিয়েছে। আমরা তাৎক্ষণিক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।’
তিনি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।
আইন নিজের হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা তা নেবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ