1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা

টি-টোয়েন্টিতে শেবাগের অনীহা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ নভেম্বর, ২০১২
  • ১২৫ Time View

মারকুটে ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ টি-টোয়েন্টিতে কতোটা ভয়ঙ্কর সেটা ভালোই জানে প্রতিপক্ষ। তাদের জন্য সুখবর এই ফর্মেট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছেন শেবাগ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে ও টেস্টে বেশি মনোযোগী হতে চান শেবাগ।

৩৪ বছর বয়সী শেবাগের টি-টোয়েন্টির প্রতি অনীহার কথা জানিয়ে বিসিসিআই’র এক উর্ধ্বতন কর্মকর্তা মেইল ডেইলিকে বলেন, ‘শেবাগ বোর্ডকে জানিয়েছে, তিনি আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে চান না। এর চেয়ে বাকি দুটি ফর্মেটের প্রতি বেশি মনোযোগী হতে চান তিনি। মূলত ফিটনেসের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন শেবাগ।’

বিশ্ব টি-টোয়েন্টিতে ইংল্যান্ড ও পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দলে ছিলেন না শেবাগ। ডানহাতি এই ব্যাটসমানের দলে জায়গা না পাওয়ার পেছনে তার সিদ্ধান্তই দায়ী ছিলো না কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন ওই কর্মকর্তা।

টি-টোয়েন্টিতে আবারও খারাপ সময় পার করছেন শেবাগ। সদ্যসমাপ্ত বিশ্বকাপ টি-টোয়েন্টিতে জ্বলে উঠতে পারেননি ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান। প্রতিযোগিতার তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৫৪ রান। গড় ১৮। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল দিল্লি ডেয়ারডেভিলসে খেলেন শেবাগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ