1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২৬ Time View


ঢাকা, ২৫ আগস্ট, ২০২৪ (বাসস) : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ১০ উইকেটের ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি আজ এক অভিনন্দন বার্তায় পাকিস্তান সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ড. মুহাম্মদ ইউনূস ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।
টেস্ট ইতিহাসে এই প্রথম ১০ উইকেটে ম্যাচ জিতলো বাংলাদেশ। এছাড়া টেস্ট ফরম্যাটে টাইগাররা প্রথমবারের মত পাকিন্তানকে হারালো।
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ বারের মোকাবেলায় ১২টি টেস্টে পরাজিত ও একটি ম্যাচ ড্র করেছিল টাইগাররা। এই নিয়ে এ পর্যন্ত নিজেদের টেস্ট ইতিহাসে ১৪৩ টেস্টে ২০তম জয়ের দেখা পেল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ