1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

মহিলা এশিয়া কাপ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
  • ১৫৮ Time View

গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য থাকলেও সেমিফাইনালে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। সালমা বাহিনীকে ৬ উইকেটে হারিয়ে মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

বাংলাদেশ: ৮২/৭ (ওভার ২০)
পাকিস্তান: ৮৩/৪ (ওভার ১৭.৪)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী

চীনের গুয়াংগং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো বাংলাদেশ। ২৪ রানে প্রথম উইকেট হারায় তারা। ব্যক্তিগত ৬ রানে প্রান্ত বদল করতে গিয়ে বিসমাহ মারুফের অসাধারণ থ্রুতে রানআউট হন সানজিদা ইসলাম।

তার বিদায়ের পর রানের চাকা সচল রাখেন আরেক উদ্বোধনী ব্যাটার ফারজানা হক। নিজের নামের পাশে ২৮ রান যোগ হওয়ার পর সানা মিরের বলে উইকেটরক্ষক বাতুল ফাতিমার হাতে ধরা পড়েন তিনি। দুুই ওপেনার সাজঘরে ফেরার পর পাকিস্তানের বোলিং তোপে পড়ে বাংলাদেশ।

মারুফ, নিদা ও সানারা বাংলাদেশকে অলআউট করতে না পারলেও রান চেক দিয়েছে। তাদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ৮২ রান করতে পারে বাংলাদেশ। অধিনায়ক সালমা খাতুন ১৪ ও শুকতারা রহমান ১৬ (*) রান করেন। দুটি উইকেট নেন নিদা দার ও বিসমিল্লাহ মারুফ।

লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছায় পাকিস্তান। হার না মানা ২৭ রান করেন বিসমাহ মারুফ। এছাড়া ২৫ রান আসে নিদা দারের ব্যাট থেকে। একটি করে উইকেট নেন জাহানারা আলম, পান্না ঘোষ, রুমানা আহমেদ ও শুকতারা রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ