1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির আগের অপরাধের বিচারে বাধা নেই: তথ্য উপদেষ্টা

‘আমরা এখনো ৫৩ রানের ওপেনিং জুটি’- গম্ভীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১২
  • ১৩৭ Time View

প্রায় দুই বছর যাবত টেস্টে উদ্বোধনী জুটিতে শতরান নেই গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেবাগের। এই দুই ব্যাটসম্যানের ওপেনিং জুটি থাকা না থাকা নিয়ে এরই মধ্যে গুঞ্জনও শুরু হয়েছে। কিন্তুু গম্ভীর জোর দিয়েই বলেছেন তাদের ওপেনিং জুটিই সেরা।

গম্ভীর ও শেবাগের জুটি এখনো টেস্টে ভারতের অন্যতম নির্ভরযোগ্য জুটি। এছাড়া টেস্টে ওপেনিংয়ে ৪ হাজার রানের বেশি আছে এমন ৫ জুটির বিরল ক্লাবের সদস্য তারা। কিন্তু গত কয়েক বছরে এই জুটির অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে।

এই বিষয়ে বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন,‘ওপেনিং জুটিতে এখনো ৫৩ রানের গড় রয়েছে আমাদের। বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে আমি মনে করি এটা ওপেনিংয়ে অন্যতম সেরা।’

‘অনেক ওপেনিং জুটিই আমাদের মতো এতটা দীর্ঘসময় জুটিবদ্ধ থাকতে পারেনি এবং ৫৩ রানের গড়ও নেই তাদের। আর যদি ৫৩ রান ওপেনিংয়ে যথেষ্ট মনে না হয়, আমি জানি না এর চেয়ে কত বেশি হলে সেটা ভাল গড় হবে।’

‘আপনি ওপেনিংয়ে প্রতিটি ইনিংসে ৫০ রান করছেন। আপনি যদি প্রতিটি ইনিংসে ৫০ রানের শুরু এনে দেন আর লোকজন যদিও এরপরও কথা বলে যে, আমরা অবদান রাখছি না তাহলে কিছুই বলার নেই। আমি শুধু তাদেরকে ওপেনিং জুটির রানের গড়ের পরিসংখ্যান দেখার পরামর্শ দিতে পারি।’ বলেন গম্ভীর।

গম্ভীর ও শেবাগের ওপেনিং জুটির গড় এখনো যথেস্ট ভাল, তারপরও এই জুটি এখন নির্বাচকদের আতশী কাচের নিচে। অস্ট্রেলিয়ায় ভারতের বাজে সফরের পর ওপেনিং জুটি নিয়েও ভাবছেন নির্বাচকরা। গত মৌসুমে অস্ট্রেলিয়া সফরে আট ইনিংসে গম্ভীর ও শেবাগের ওপেনিং জুটির গড় ছিল মাত্র ২৬। এছাড়া প্রায় তিন বছর ধরে গম্ভীরের ব্যাটে টেস্ট সেঞ্চুরি নেই। তবে গম্ভীরের মতে শুধু শতক দিয়েই কোনো ব্যাটসম্যানকে বিচার করা চলে না।

‘এটা সবসময়েই শতরানের বিষয় নয়। আপনি যখন ওপেনিং করবেন তখন ব্যাটিংয়ে অবদান রাখাই মূল বিবেচ্য বিষয়। এটা শুধু আমার বেলায় নয়, প্রত্যেকের ব্যাটসম্যানের বেলাতে এটা প্রয়োজ্য যারা শতরান পাচ্ছে না।’

গম্ভীর আরো বলেন,‘আমি জানি না, কেন লোকজন শুধু শতরান নিয়ে ভাবে। দক্ষিণ আফ্রিকা সফরে আমি ৯৩ রান করেছি, অস্ট্রেলিয়াতেও ৮৩ রানের ইনিংস ছিলো যেখানে অল্পের জন্য আমি শতক পাইনি। লোকজন সেটা নিয়ে বলাবলি করেনা।’

নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত। এই সিরিজেও গম্ভীর ও শেবাগ জুটিই ভারতের হয়ে ওপেন করবেন বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ