1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১০ কোটি ২২ লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২
  • ১১৪ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  প্রতিবেদন অনুযায়ী কোম্পানির মুনাফা গত বছর একই সময়ের তুলনায় ১০ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা কমেছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট থেকে জানা গেছে, সামিট পাওয়ার কোম্পানির ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ৪১ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮৫ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছিল ৫১ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ০৫ টাকা।

অন্যদিকে, গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী লাভ (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ১৪৪ কোটি ৩৭ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৯৩ টাকা।

গত বছর ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-২০১১) কোম্পানির কর পরবর্তী  আয়  হয়েছিল ১৩৬ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ৭৭ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ