1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৭৬ Time View

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষি মন্ত্রণালয় দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না। কোন কর্মকর্তাদের দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় দেওয়া বরদাশত করা হবে না।
শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য ড. মো. আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতা করেছে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
মন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করতে হবে। দেশের মানুষকে বেশি করে ফসল ফলাবার জন্য আরো উৎসাহ দিতে হবে। উৎসাহের মাধ্যমে পতিত জমি বা ফসলহীন জমিকে চাষের আওতায় আনতে হবে। আমরা কৃষকদের আরো কাছে যাবো, উঠান বৈঠক করবো। তাদের সমস্যা জেনে অগ্রাধিকার ঠিক করব, সমস্যা সমাধানে উদ্যোগ নেব।

তিনি বলেন, উৎপাদন বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা নিতে হবে। কারণ খাদ্যপণ্যের মজুত না থাকলে ও হঠাৎ করে বাজারে দাম বাড়লে, বাইরে থেকে কিনে দাম নিয়ন্ত্রণ করা যাবে না। তাই, ঢাকায় ফিরে শিগগিরই মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বসে আলোচনা করে উৎপাদন বৃদ্ধির জন্য অগ্রাধিকার নির্ধারণ করব।
মন্ত্রী বলেন, পৃথিবীর যেখানেই যাই, মানুষ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে। সম্প্রতি আমি কয়েকটা দেশ সফর করেছি, সবখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা শুনেছি। বাংলাদেশ যে আজকে বিশ্ব দরবারে সম্মানের জায়গায় উন্নীত হয়েছে, তার মূল কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একেএম নাজিব উল্লাহ। সংগঠনটির প্রেসিডেন্ট মো. ইমরান হোসেন বিশেষ অতিথির ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী আজম শিবলী স্বাগত বক্তব্য প্রদান করেন।
অন্যান্যের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজিয়া শিরিন, যুগ্ম সচিব কেএম কামরুজ্জামান সেলিম, মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ