1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

৫০ ফুট পানির নিচে ফেরি ‘রজনীগন্ধা’,

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৭৮ Time View

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা শনাক্ত করেছে উদ্ধার কাজে অংশ নেওয়া ডুবুরি দল। ফেরিটি প্রায় ৫০ ফুট পানির নিচে রয়েছে। সেটিকে তোলার চেষ্টা করছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।
জানা গেছে, আজ শনিবার সকাল থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের চেষ্টা শুরু করে। সেটিকে তোলার জন্য রশি বেঁধে দেওয়া হয়েছে। তবে এখনও ৬টি পণ্যবাহী ট্রাক ও ফেরির সহকারী ইঞ্জিন মাস্টার হুমায়ন কবীরকে উদ্ধার করা যায়নি।
বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই হামজা ও রুস্তমে। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে উদ্ধার কাজ শুরু করেছে প্রত্যয়। ডুবুরি দল নদীতে ডুবে থাকা ফেরিটি শনাক্ত করেছেন। আমরা দ্রুত ফেরি ও ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছি।
গত বুধবার সকাল সোয়া আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়ার ৫ নম্বর ফেরি ঘাট থেকে ২০০ মিটার অদূরে পদ্মায় নয়টি যানবাহন নিয়ে ডুবে যায় ঘন কুয়াশায় নোঙর করে রাখা ফেরি রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনও নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম এখন পর্যন্ত একটি কাভার্ড ভ্যান ও দুই পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ