1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এখনো ধুঁকছে আইএফআইসি ব্যাংক গোমতীর ভাঙনে বিলীনের পথে রঘুরামপুর, আতঙ্কে ৫ হাজার মানুষ ফুটবল খেলাকে কেন্দ্র করে সরাইলে দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২৫ ইরান যুদ্ধে আমরা জিতেছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প বিশ্ববাজারে ১০০ ডলারের ওপরে জ্বালানি তেলের দাম জালিয়াতির তদন্তের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ প্রতারণা ও জালিয়াতির অভিযোগের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের পদত্যাগ ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

হাসারাঙ্গার ঘূর্ণিতে সিরিজ জিতল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ Time View

কলম্বোতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। টস হেরে আগে ব্যাট করতে নেমে হাসারাঙ্গার ঘূর্ণিতে টি-টোয়েন্টিতে তাদের রেকর্ড সর্বনিম্ন ৮২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫৫ বল আর ৯ উইকেট হাতে রেখেই অঘোষিত ফাইনাল ম্যাচটি জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
যা আবার ২০২২ সালের এশিয়া কাপ শিরোপার পর তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ও। অপর দিকে এই জয়ে রেকর্ড গড়েছেন লঙ্কানরা। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইতিহাসে এটি সব থেকে বড় জয়। এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পায় লঙ্কানরা।

কলম্বোয় টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ১ রানে নামের পাশে রান যোগ করাড় আগেই সাজঘরে ফেরেন ওপেনার ক্রেইগ এরবিন। সেখান থেকে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ভালো শুরুর আভাস দিয়েছিলো জিম্বাবুয়ে।
আর এরপর বিপদ ডেকে আনে জিম্বাবুয়ে। তিন নম্বর ব্যাটার ব্রায়ান ব্রেনেট সর্বোচ্চ ২৯ রান করেছেন। তাকে সাজঘরে পাঠান ম্যাথুজ। তারপর হঠাৎ ধস নামলে ১১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের শেষ ৩ বলেই পড়েছে ৩ উইকেট! শেষ পর্যন্ত ১৪.১ ওভারে ৮২ রানে থামে জিম্বাবুয়ে। এত কম রানে থামিয়ে দেওয়ায় বড় ভূমিকা ছিল শ্রীলঙ্কা অধিনায়ক হাসারাঙ্গার। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
জবাব দিতে নেমে ৫৫ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় শ্রীলঙ্কা। ২৩ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এছাড়া কুশল মেন্ডিস ৩৩ এবং ধনঞ্জয়া ডি সিলভা করেন অপরাজিত ১৫ রান। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি নেন শন উইলিয়ামস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ