1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ

রিয়াল মাদ্রিদের সহজ জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ অক্টোবর, ২০১২
  • ১১৬ Time View

রিয়াল মাদ্রিদ মৌসুম শুরুর ব্যর্থতা কাটিয়ে ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে। গত শনিবার রাতে স্পেনের লা লিগায় তারা ২-০ গোলে হারিয়েছে নবাগত সেল্টা ভিগোকে। রিয়াল মাদ্রিদের দুই গোলদাতা গঞ্জালো হিগুয়াইন ও ক্রিস্টিয়ানো রোনালদো।
সান্টিয়াগো বার্নাব্যুতে ১১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন হিগুয়াইন। বাঁ দিক থেকে নেয়া আর্জেন্টাইন স্ট্রাইকারের ক্রস সেল্টার গোলরক্ষককে বোকা বানিয়ে চলে যায় জালে। দ্বিতীয় গোলের জন্য অবশ্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়েছে লা লিগার সফলতম ক্লাবকে। ৬৭ মিনিটে মেসুত ওজিলকে ফাউলের সৌজন্যে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন রোনালদো। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগে আপাতত চতুর্থ স্থানে রিয়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ