1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড শারীরিক ও মানসিক পরীক্ষায় শতভাগ সফল, দাবি ট্রাম্পের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, তিনজন আটক দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৈভব সূর্যবংশীকে যখন স্কোয়াডে নিয়েও একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

নৌকা মার্কায় ভোট দিয়েছি: তাপস

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৯৪ Time View

নৌকা মার্কায় নিজের ভোট দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮.৩৯টায় ধানমন্ডি ৭/এ-তে অবস্থিত ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দান শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ তথ্য জানান।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ আমার কেন্দ্র। অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে আমি আমার ভোট দিলাম। আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি। আমরা বিজয় আশা করছি। ইনশাআল্লাহ আবারও নৌকার বিজয় হবে।’

সকল ভোটারকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে। আমি সকল ভোটারকে আহ্বান করব, আপনারা স্ব স্ব কেন্দ্রে এসে সুন্দরভাবে, সুষ্ঠু পরিবেশে ভোট দিন।”

ভোট দানকালে ঢাদসিক মেয়রের সাথে তার সহধর্মিণী আফরিন তাপস, ছোট ছেলে শেখ ফজলে নাশওয়ান উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ঢাদসিক মেয়রের সহধর্মিণী আফরিন তাপস বলেন, “আমরা উৎসাহ-উদ্দীপনা নিয়েই সকালে ভোট দিতে এসেছি। আমি টিচার্স ট্রেনিং কলেজে ফেরদৌস আহমেদকে নৌকা মার্কায় ভোট দিব। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।’

প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করার উদ্দীপনা ও আবেগ জানাতে গিয়ে ঢাদসিক মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রথমবারের মতো ভোটার হয়েছি। আমার কেন্দ্র টিচার্স ট্রেনিং কলেজে। আমার ভোট নৌকা মার্কায় দিব। ইনশাআল্লাহ — নৌকা জয়যুক্ত হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ