1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

মায়ের সাথে হজে যাচ্ছেন আমীর খান!

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ অক্টোবর, ২০১২
  • ১৩১ Time View

মা জিনাত হুসাইনকে দেয়া শপথ রক্ষা করার উদ্যোগ নিয়েছেন বলিউড সুপারস্টার আমীর খান। মায়ের সাথে এবার হজ করতে মক্কায় যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার শিকাগো থেকে ধুম ৩ এর শুটিং শেষে দেশে ফিরেই শুক্রবার আট সদস্যের দল নিয়ে ১৪ দিনের এক সফরে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

অবশ্য হজে গিয়েও থাকা-খাওয়ার ব্যাপারে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আপোস করেননি তিনি। বুকিং দিয়েছেন অন্যতম বিলাসবহুল একটি হজ প্যাকেজ, থাকছেন হজের পবিত্র স্থানগুলোর খুব কাছেই। মক্কায় থাকার জন্য বেছে নিয়েছেন হোটেল আল মাসা এবং মদিনায় হোটেল এলাফ তাইবা।

তাঁর প্যাকেজটির ট্যুর অফিসের একজন কর্মকর্তা মন্তব্য করেন, “আমীর খুবই ভাগ্যবান যে নিজের মায়ের সাথে সর্বোচ্চ সুযোগ-সুবিধায় হজ করতে পারছেন”।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে মুম্বাই ত্যাগ করা আমীর নভেম্বরের ৩ তারিখে পুনরায় দেশে ফিরতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ